Thursday, September 13, 2018

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ‘র‍্যাম্প মডেল’ গ্রেপ্তার

SHARE


কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ কান্তা আক্তার নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকালে গ্রেপ্তার করা হয় এই তরুণীকে। গ্রেপ্তার হওয়া তরুণী নিজেকে র‍্যাম্প শোর মডেল হিসেবে পরিচয় দিয়েছেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্রে জানা যায়, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশি ফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখায়। সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, গ্রেপ্তার কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাঁর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করেন। এ সময় তিনি হাত ব্যাগে করে কৌশলে এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।
SHARE

Author: verified_user

0 comments: