যা থাকছে আইফোনের নতুন তিন সংস্করণে
আইফোনের নতুন তিনটি সংস্করণ উন্মুক্ত করেছে প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স এবং এক্সআর। তবে এর মধ্যে আইফোন এক্সএস ম্যাক্স ডিসপ্লে ৬.৫ ইঞ্চি, যা আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লে।
যা থাকছে নতুন সংস্করণে
১. নতুন সংস্করণের ‘আইফোন এক্সএস এবং ‘আইফোন এক্সএস ম্যাক্স’-এর ডিসপ্লে হবে আগের তুলনায় অনেক ঝকঝকে। এখানে সুপার রেটিনা ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এ ফোন সেট পানি ঢুকবে না। দুই মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারবে। এ ছাড়া প্রতিদিনের ব্যবহার সময় চা, কফি কিংবা অন্যকোনো ধরনের তরল জিনিস ফোন সেটের উপর পড়লেও কোনো সমস্যা হবে না।
২. নতুন এ দুটি আইফোন সেটে ছবি, ভিডিও, ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের জন্য ভালো ধারণক্ষমতা রয়েছে। এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৫১২ জিবি।
৩. ৫১২ জিবিতে সর্বোচ্চ দুই লাখ ছবি রাখা যাবে। ফোন সেটে ব্যবহার করা হয়েছে এ ১২ বায়োনিক চিপ। স্মার্ট ফোনের জগতে এটি সবচেয়ে উন্নত।
৪. নতুন সংস্করণের আইফোনে ছবি তোলার পর সেটির ব্যাকগ্রাউন্ডের গভীরতা পরিবর্তন করা যাবে। আইফোন এক্সএস ম্যাক্স এর ডিসপ্লে ৬.৫ ইঞ্চি, যা এ যাবতকালে আইফোনের সবচেয়ে বড় ডিসপ্লে।
৫. ব্যাটারির ক্ষমতা পুরনো সংস্করণের চেয়ে কিছুটা উন্নত। আইফোন এক্স-এর চেয়ে এক্সএস -এর ব্যাটারিতে চার্জ থাকবে ৩০ মিনিট বেশি। অন্যদিকে টেনএস ম্যাক্স-এ ব্যাটারির চার্জ থাকবে দেড় ঘণ্টা বেশি।
৬. আইফোন এক্সএস এবং এক্সএস ম্যাক্স পাওয়া যাবে ৬৪ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। শুরুতে এর মূল্য হবে যথাক্রমে ৯৯৯ মার্কিন ডলার এবং ১০৯৯ মার্কিন ডলার।
৭. নতুন সংস্করণের আইফোনের একটিতে পেছনে তিনটি ক্যামেরা থাকবে বলে বাজারে জোর গুজব উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ‘আইফোন এক্সএস’ এবং ‘আইফোন এক্সএস ম্যাক্স’-এ ১২ মেগাপিক্সেল-এর দুটি ক্যামেরা রয়েছে। এখানে রয়েছে টুএক্স অপটিক্যাল জুম এবং ডুয়াল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। ফটোগ্রাফির জগতে এটি নতুন মাত্রা যোগ করবে বলে অ্যাপল জানিয়েছে।
শুধু ছবি নয়, উন্নত মানের ভিডিও ধারণ করা যাবে এ ফোন সেটের মাধ্যমে। ভিডিও ধারণের সময় নড়াচড়া হলেও ভিডিওতে সেটির প্রভাব পড়বে না এবং কম আলোতেও ভালো মানের ভিডিও ধারণ সম্ভব হবে। এখানে রয়েছে উন্নত মানের ইমেজ স্ট্যাবিলাইজার। ভিডিওর শব্দ হবে উন্নত মানের।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের নভেম্বর মাসে আইফোন এক্স বাজারে এনেছিল অ্যাপল।
তিনিটি মডেলের ফোনগুলোর দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭৪৯ডলার, ৯৯৯ ডলার ও ১০৯৯ ডলার। প্রতিটি ফোনেই ব্যবহার করা হয়েছে এ১২ চিপসেট। এর ফলে যেকোনো অ্যাপ ওপেন করার গতি ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে দাবি করছে অ্যাপল।

0 comments: