Monday, September 17, 2018

বাহরাইনকে ১০-০ গোলে হারাল বাংলাদেশ

SHARE
বাংলাদেশ-বাহরাইন খেলার দৃশ্য।

বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে শুভসূচনা করল বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা বাহরাইনকে গোলবন্যায় ভাসায়।
এর আগে অবশ্য গত পরশু বাছাইপর্বের উদ্বোধনী দিনই লেবাননের কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে বিধ্বস্ত হয় বাহরাইনের মেয়েরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নেয় কিশোরিরা।
মেয়েদের ফুটবলে বাংলাদেশ (১১২) বাহরাইন থেকে ৩২ ধাপ পেছনে রয়েছে। তবে বয়সভিত্তিক ম্যাচ হওয়াতেই স্পষ্ট এগিয়ে ছিল স্বাগতিকরা।
এর আগে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নাম লেখান তহুরারা। কিন্তু এবার দলসংখ্যা বাছাইপর্বে বেড়ে যাওয়ায় গত আসরের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হলেই চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আর থাকছে না। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দলকে খেলতে হবে দ্বিতীয় রাউন্ডে।

SHARE

Author: verified_user

0 comments: