Thursday, September 20, 2018

বাংলাদেশকে ভাবার সময় নেই, ট্রফিটা আমাদের লাগবেই: রশিদ খান

SHARE





শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েই এবারের এশিয়া কাপটা শুরু করলো আফগানিস্তান। আর শ্রীলঙ্কাকে হারিয়েই যেন এবার চাওয়াটাও বড় হয়ে গেল আফগানিস্তানের।
আগামীকালকের বাংলাদেশ ম্যাচ নয়, আফগানদের চোখ যেন এবারের এশিয়া কাপের দিকে। এই ব্যাপারে রশিদ খান বলেন ,’ শুধু বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনার সময় নেই, এশিয়ান ক্রিকেটের সেরা হতে এই ট্রফিটা আমাদের লাগবেই।’
রশিদ খান আরো বলেন ,’ দেখেন বিঘত কয়েক বছরে আমাদের দলটা বেশ উন্নতি করেছে। তাই আমরা এখন এতোটাও দুর্বল দল নয়। আমাদের লক্ষ্য এখন একটাই। সেটা হচ্ছে আমরা এবারের এশিয়া কাপটি ঘরে তুলতে চাই।’
SHARE

Author: verified_user

0 comments: