Saturday, September 15, 2018

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন ফিচার

SHARE


বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে অনলাইন সার্চ ইঞ্জিন গুগল। এই ফিচার ব্যবহার করে খুব সহজেই সার্চ অপশন থেকেই কাঙ্ক্ষিত চাকরির সন্ধান পাওয়া যাবে।

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ফিচারটি উন্মুক্ত করেছে গুগল।

এখন থেকে বিভিন্ন ওয়েবে তালিকাবদ্ধ চাকরির তথ্যগুলো সমন্বিতভাবে পাওয়া যাবে গুগল সার্চ অপশনে। হোমপেজেই হাজারও সাইটের চাকরির তথ্য প্রদর্শন করবে গুগল।

নতুন ফিচারে ‘পার্টটাইম জব’, ‘সফটওয়্যার ডেভেলপার জব’, ‘কনস্ট্রাকশন জবস’ এ ধরনের ক্যাটাগরির চাকরি খোঁজা সহজ হবে। তালিকাবদ্ধ যেকোনো একটি চাকরির উপর ক্লিক করলেই সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তথ্য চলে আসবে।

জব টাইটেল, লোকেশন, ফুলটাইম, পার্টটাইম ও অন্যান্য আরও তথ্য দেখার পাশাপাশি চাকরি সম্পর্কিত জরুরি ওয়েবলিংক, মতামত, রেটিং, চাকরির প্রকৃত উৎস এমনকি চাকরিপ্রার্থীর বাসা থেকে কর্মস্থলের যোগাযোগ ব্যবস্থা প্রদর্শন করবে গুগল। এরপর সেখান থেকে চাকরিপ্রার্থীকে নিয়ে যাবে প্রকৃত ওয়েবলিংকে। যেখানে বিস্তারিতভাবে চাকরির তথ্য পাওয়া যাবে, করা যাবে আবেদন।   

নতুন সার্চ ফিচারটি ইংরেজি ভাষায় অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে গুগল অ্যাপসহ ডেস্কটপ ও মোবাইলের গুগল সার্চ অপশনে ব্যবহার করা যাবে।
SHARE

Author: verified_user

0 comments: